হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য কেন্দ্র সরকারের কড়া নির্দেশিকা – এবেলা
এবেলা ডেস্কঃ
ডিজিটাল অ্যারেস্ট বা অনলাইন জালিয়াতি রুখতে যুদ্ধকালীন তৎপরতায় নামল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক। ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের (I4C) রিপোর্টের ভিত্তিতে এবার সরাসরি প্রতারকদের মোবাইল ডিভাইস ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
নতুন এই নিয়মে যেসব স্মার্টফোন বা গ্যাজেট ব্যবহার করে বারবার ভুয়ো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা হচ্ছে, সেগুলোর আইএমইআই (IMEI) নম্বর এবং ডিভাইস আইডি স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে। এর ফলে একটি নির্দিষ্ট ফোন থেকে আর কোনোভাবেই প্রতারণা চক্র চালানো সম্ভব হবে না। পাশাপাশি ক্ষতিকারক এপিকে (APK) ফাইল এবং জালিয়াতিতে ব্যবহৃত অ্যাপগুলোর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে এবং সাইবার অপরাধীদের জালে পুরতে হোয়াটসঅ্যাপের নিরাপত্তা বলয় আরও মজবুত করার পরিকল্পনা করছে সরকার।

