লেটেস্ট নিউজ

ভারতমাতার চেয়ে বড় কোনো ভগবান নেই, আরএসএস সদরদপ্তরে দাঁড়িয়ে হুঙ্কার উপরাষ্ট্রপতির – এবেলা

এবেলা ডেস্কঃ

উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন শনিবার নাগপুরের রেশিমবাগে আরএসএস-এর স্মৃতি মন্দির চত্বরে আয়োজিত ২৯তম জাতীয় যুব সংসদে এক গুরুত্বপূর্ণ ভাষণ দেন। বর্তমান বিশ্বে যুদ্ধের আবহে দাঁড়িয়ে তিনি সাফ জানান যে, আলোচনার মাধ্যমেই যে কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। ‘ভারতীয় ভাষা ও বিকশিত ভারত-২০৪৭’ শীর্ষক এই অধিবেশনে তিনি মাতৃভাষার গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, নিজের ভাষায় কথা বলা আঞ্চলিকতা নয় বরং মৌলিকত্বের পরিচয়। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে জানান, সংবিধান এখন ডোগরি ও সাঁওতালির মতো আঞ্চলিক ভাষাতেও লভ্য। যুবসমাজের উদ্দেশে তাঁর বার্তা, ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়তে হলে নিজেদের শিকড় ও পরিচিতির ওপর আত্মবিশ্বাস রেখে বিশ্বকে নেতৃত্ব দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *