লেটেস্ট নিউজ

পিরিয়ড চলায় শারীরিক মিলনে বাধা, বাসর রাতেই নববধূর ওপর পৈশাচিক বর্বরতা স্বামী ও শ্বশুরবাড়ির – এবেলা

এবেলা ডেস্কঃ

কানপুরের নারামউ এলাকায় বিয়ের প্রথম রাতেই এক নববধূর ওপর অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতিতার দাবি, ৩ ফেব্রুয়ারি বিয়ের পর প্রথম রাতে পিরিয়ড চলায় তিনি শারীরিক মিলনে আসাম্মতি জানান। এতেই ক্ষিপ্ত হয়ে স্বামী তার ওপর নৃশংসভাবে চড়াও হয় এবং জোরপূর্বক বিকৃত আচরণের চেষ্টা করে।

ঘটনাটি কেবল শারীরিক নির্যাতনেই সীমাবদ্ধ থাকেনি। পরদিন থেকেই অতিরিক্ত যৌতুকের দাবিতে শুরু হয় মানসিক চাপ। অভিযোগ রয়েছে, প্লট লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টির পাশাপাশি শাশুড়ি কৌশলে পুত্রবধূর সমস্ত গয়না হাতিয়ে নেন। প্রতিবাদ করায় জোটে খুনের হুমকি। গত ৪ জুন মারধর করে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এমনকি বাপের বাড়ি যাওয়ার পথে স্টেশনে আটকে আবারও নিগৃহীত হতে হয় তাকে।

পনকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজ সিং ভাদোরিয়া জানান, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে স্বামী, ভাসুর ও শাশুড়িসহ মোট ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *