লেটেস্ট নিউজ

ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ওডিশার বিধায়কসহ ৩৭ যাত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ

অন্ধ্রপ্রদেশের রামভদ্রপুরম এলাকায় এক চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওডিশার ভুবনেশ্বর থেকে অন্ধ্রপ্রদেশগামী বাসটির সামনের টায়ার হঠাৎ ফেটে গেলে ঘর্ষণের ফলে এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলে ওঠে পুরো বাসটি, যার ফলে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভোররাত তিনটে নাগাদ ঘটা এই দুর্ঘটনায় বাসের ভেতরে ওডিশার চিত্রকোন্ডার বিধায়ক মাঙ্গু খিল্লাসহ মোট ৩৭ জন যাত্রী ছিলেন। অধিকাংশ যাত্রী সে সময় গভীর ঘুমে আচ্ছন্ন থাকলেও চালকের অসামান্য তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। চালক দ্রুত বাস থামিয়ে চিৎকার করে যাত্রীদের সতর্ক করেন এবং সবাইকে নিরাপদে নিচে নামিয়ে আনেন।

এই ঘটনায় কোনো প্রাণহানি না ঘটলেও বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, চালকের উপস্থিত বুদ্ধি ও দ্রুত পদক্ষেপ না থাকলে গত বছরের কুর্নুল দুর্ঘটনার মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারত। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে এবং যাত্রীদের অন্য একটি বাসে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *