লেটেস্ট নিউজ

দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান, প্লে-স্টোরে ফিরল জনপ্রিয় গেম ‘ফোর্টনাইট’ – এবেলা

এবেলা ডেস্কঃ

দীর্ঘ ছয় বছরের প্রতীক্ষার পর গুগল প্লে-স্টোরে প্রত্যাবর্তন করল বিশ্বের অন্যতম জনপ্রিয় ব্যাটল রয়্যাল গেম ‘ফোর্টনাইট’। ইন-অ্যাপ পেমেন্ট সংক্রান্ত নীতি লঙ্ঘনের অভিযোগে ২০২০ সালে গুগল এই গেমটি সরিয়ে দিয়েছিল। তবে সাম্প্রতিক আইনি লড়াইয়ে ডেভেলপার সংস্থা ‘এপিক গেমস’ জয়ী হওয়ায় এবং আদালত থার্ড পার্টি পেমেন্ট সিস্টেম বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়ায় পুনরায় অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গেমটি উপলব্ধ হয়েছে।

বর্তমানে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাই ৩১৪ এমবি সাইজের এই গেমটি ডাউনলোড করতে পারছেন। আইওএস ব্যবহারকারীদের জন্য এখনই এই সুবিধা চালু না হলেও, অ্যান্ড্রয়েডে গেমটির লেটেস্ট ভার্সন ‘ফোর্টনাইট শোডাউন’ যুক্ত করা হয়েছে। এতে থার্ড পার্সন শুটিং ও রিয়েল টাইম মেকানিক বিল্ডিংয়ের মতো উন্নত অভিজ্ঞতা পাবেন গেমাররা, যেখানে একসাথে ১০০ জন প্রতিযোগী অংশ নিতে পারবেন।

ভারতের গেমিং বাজারে বিজিএমআই বা ফ্রি-ফায়ারের মতো গেমগুলোর আধিপত্যের মাঝে ফোর্টনাইটের এই প্রত্যাবর্তন এক নতুন প্রতিযোগিতার আভাস দিচ্ছে। পেমেন্ট পলিসি নিয়ে ঐতিহাসিক আইনি জয়ের পর এই গেমটি নতুন রূপে সাধারণ গেমারদের মধ্যে কতটা জনপ্রিয়তা পায়, এখন সেটাই দেখার বিষয়। আপাতত প্রিয় গেমটি ফিরে পাওয়ায় উচ্ছ্বসিত দেশের অনলাইন গেমিং মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *