সিকিমে ধেয়ে আসছে ভয়ঙ্কর তুষারঝড়! আগামী ২৪ ঘণ্টা পর্যটকদের জন্য চরম বিপদ – এবেলা
এবেলা ডেস্কঃ
সিকিমে আছড়ে পড়তে চলেছে প্রলয়ঙ্করী তুষারঝড়। ডিফেন্স জিয়োইনফরমেটিক রিসার্চ এসটাবলিসমেন্টের লাল সতর্কবার্তা পাওয়ার পর থেকেই কাঁপছে গোটা পাহাড়ি রাজ্য। বিশেষ করে ছাঙ্গু ও নাথুলা সংলগ্ন এলাকায় বড়সড় বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের জন্য জারি হয়েছে কড়া নির্দেশিকা। যে পর্যটক যেখানে রয়েছেন, তাঁকে সেখানেই অবস্থান করতে বলা হয়েছে। তুষারঝড়প্রবণ এলাকায় সমস্ত যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, সিকিমের এই ঝড়ের প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী ও ভারতীয় সেনাকে হাই-অ্যালার্টে রাখা হয়েছে। পর্যটকদের সুবিধার্থে প্রশাসন ও হিমালয়ান হসপিটালিটি নেটওয়ার্কের পক্ষ থেকে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।

