লেটেস্ট নিউজ

পবিত্র ইদ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা ও স্বদেশ প্রত্যাবর্তনের দৃঢ় সংকল্প জানালেন শেখ হাসিনা – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লিগ নেত্রী শেখ হাসিনা দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। উৎসবের দিনে দেশে থাকতে না পারায় আক্ষেপ প্রকাশ করে তিনি এক বার্তায় জানান, বর্তমানে পুরো বাংলাদেশ একটি কারাগারে পরিণত হয়েছে। মুক্তমনা লেখক, সাংবাদিক ও রাজনৈতিক নেতা-কর্মীদের ওপর চলা নিপীড়নের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে তিনি দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান।

বিগত ৫ই আগস্টের পর থেকে দেশের উদ্ভূত পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, সাধারণ মানুষের ভাগ্য নিয়ে ষড়যন্ত্রের খেলা চলছে। প্রতিকূল পরিস্থিতির মাঝেও তিনি অচিরেই বাংলাদেশে ফিরে আসার এবং নতুন করে দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। জনগণের মুক্তির জন্য নিজের জীবন উৎসর্গ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের পরাজিত করে বিজয় অর্জনের মাধ্যমেই প্রকৃত ইদ উদযাপিত হবে।

বৈশ্বিক মন্দা ও বর্তমান সরকারের নীতিগত সংকটে দরিদ্র মানুষের জীবনধারণ কঠিন হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বিত্তবানদের আর্তমানবতার পাশে দাঁড়ানোর অনুরোধ করেন। রমজানের শিক্ষা নিয়ে পারস্পরিক সৌহার্দ্য ও মর্যাদার ভিত্তিতে একটি মানবিক বিশ্ব গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন সাবেক এই প্রধানমন্ত্রী। দেশের প্রতিটি শ্রমজীবী মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়াই তার মূল লক্ষ্য বলে তিনি পুনরুল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *