সিপিএম ও কংগ্রেসের পর এবার কি বিজেপির পালা? বীরভূমে অনুব্রতর ভয়ঙ্কর হুঙ্কার – এবেলা
এবেলা ডেস্কঃ
জেল থেকে ফিরেই স্বমহিমায় অনুব্রত মণ্ডল। বীরভূমের ভোটপ্রচারে বিজেপিকে সাফ হুঁশিয়ারি দিয়ে ‘কেষ্ট’ জানালেন, অতীতে যেভাবে জেলা থেকে সিপিএম ও কংগ্রেসের অস্তিত্ব মুছে দিয়েছেন, এবার পদ্ম শিবিরেরও ঠিক সেই হাল করবেন। বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় মেয়ে সুকন্যাসহ তাঁকে জেল খাটতে হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ তুলেছেন এই দাপুটে নেতা।
বিজেপির পাতা জালে তৃণমূলের সংগঠন ভাঙেনি দাবি করে অনুব্রত বলেন, ২০২১ সালে হাতছাড়া হওয়া দুবরাজপুরসহ জেলার ১১টি আসনেই এবার ফুটবে জোড়াফুল। কাজল শেখের হয়ে প্রচারের ঘোষণাও করেন তিনি। ৩৪ বছরের ‘অন্ধকার’ শাসন মনে করিয়ে বীরভূমের বাঘের গর্জন, মানুষ কোনোভাবেই বিজেপিকে জায়গা দেবে না। ছাব্বিশের নির্বাচনে বীরভূমে ক্লিন সুইপ করে দলকে ১১টি আসন উপহার দেওয়াই এখন অনুব্রতর পাখির চোখ।

