লেটেস্ট নিউজ

চ্যাম্পিয়ন ট্রফি ধরে রাখতে মরিয়া বিরাট, সতীর্থদের দিলেন চরম হুঁশিয়ারি – এবেলা

এবেলা ডেস্কঃ

চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম অনুশীলনেই রুদ্রমূর্তি বিরাটের। গতবারের চ্যাম্পিয়ন বেঙ্গালুরুকে নিয়ে এবার প্রত্যাশা আকাশচুম্বী, আর সেই লক্ষ্যপূরণেই সতীর্থদের সাফ জানিয়ে দিলেন কোহলি। আগামী আড়াই মাস কোনো অজুহাত চলবে না, প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়ে মাঠে নিজেদের নিংড়ে দিতে হবে।

বিপক্ষ দলগুলো যে এবার আরও কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে, তা ভালোই বুঝতে পারছেন কিং কোহলি। তাই অনুশীলনের প্রথম দিনেই দলের মানসিকতা বদলে দেওয়ার ডাক দিলেন তিনি। কোহলির স্পষ্ট কথা, “গত কয়েক বছরের কঠোর পরিশ্রমের ফল আমরা পেয়েছি। কিন্তু এবার লড়াইটা আরও কঠিন। তাই সবাইকে এখনই ‘সুইচ অন’ মোডে আসতে হবে।”

আগামী ২৮ মার্চ হায়দরাবাদের বিরুদ্ধে অভিযান শুরু করছে বেঙ্গালুরু। দলের নতুন মুখ বেঙ্কটেশ আয়ার ও জর্ডান কক্সদের নিয়ে আত্মবিশ্বাসী কোচ অ্যান্ডি ফ্লাওয়ারও। অন্যদিকে উইকেটকিপার জিতেশ শর্মাও চিন্নাস্বামীর চেনা মাঠে নামতে মুখিয়ে আছেন। সব মিলিয়ে মাঠের লড়াই শুরুর আগেই সতীর্থদের রক্ত গরম করা বার্তায় উত্তাপ বাড়িয়ে দিলেন বিরাট কোহলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *