লেটেস্ট নিউজ

আজই কি বিজেপির মেগা ধামাকা? ৩৯ আসনের প্রার্থী জট কাটাতে শাহের দরবারে হাইভোল্টেজ বৈঠক – এবেলা

এবেলা ডেস্কঃ

দিল্লিতে দফায় দফায় বৈঠকের পর এবার অমিত শাহের বাসভবনে বসছে বিশেষ আসর। বিক্ষোভে লাগাম টানতে আর ভুল করতে নারাজ গেরুয়া শিবির, তাই ৩৯টি নামের তালিকায় থাকতে পারে বড় চমক।

অস্বস্তি এড়াতে বিশেষ স্ট্র্যাটেজি

রাজ্যজুড়ে প্রার্থী নিয়ে চলা আদি-নব্য দ্বন্দ্ব ও বিক্ষোভের আঁচ পৌঁছেছে কেন্দ্রীয় নেতৃত্বের কানে। তাই তৃতীয় দফার তালিকায় নাম চূড়ান্ত করার আগে আরএসএস নেতাদের সঙ্গেও দীর্ঘ আলোচনা সেরেছেন ভূপেন্দ্র যাদব ও অমিত মালব্যরা। সূত্রের খবর, রবিবারের চূড়ান্ত বৈঠকেই সিলমোহর পড়তে পারে বাকি প্রার্থীদের নামে।

নজরে হাইপ্রোফাইল নাম

প্রথম দুই দফায় ১৪৪ ও ১২২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষের মতো হেভিওয়েটরা টিকিট পেলেও বাকি ৩৯টি আসনে কারা আসছেন, তা নিয়ে দলের অন্দরে জল্পনা এখন তুঙ্গে। নিচুতলার কর্মীদের পছন্দকে গুরুত্ব দিয়ে এবার কি ক্ষোভ সামাল দিতে পারবে পদ্ম শিবির? উত্তর মিলতে পারে আজ বিকেলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *