লেটেস্ট নিউজ

২৪ ঘণ্টার মধ্যে বাংলো ছাড়ুন! কমিশনের কড়া নির্দেশে বিপাকে বিদায়ী জেলাশাসকরা – এবেলা

এবেলা ডেস্কঃ

নির্বাচন কমিশনের বেনজির সিদ্ধান্ত! বঙ্গে ভোট ঘোষণার পরেই ১১ জন জেলাশাসকসহ ১৩ জন আধিকারিককে বদলি করা হয়েছিল। কিন্তু অভিযোগ ওঠে, বদলি হওয়া বহু আধিকারিক এখনও সরকারি বাংলো দখল করে বসে আছেন। মালদহ, জলপাইগুড়ি ও কোচবিহারের মতো জেলায় নতুন জেলাশাসকরা কাজে যোগ দিলেও বাংলো না পাওয়ায় তৈরি হয়েছে তীব্র জটিলতা।

এই অভিযোগ পেতেই নড়েচড়ে বসেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দপ্তর। আগামী ২২ মার্চের মধ্যে বাংলো খালি করার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন সিইও মনোজকুমার আগরওয়াল। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে এই নির্দেশ কার্যকর করা বাধ্যতামূলক বলে জানিয়েছে কমিশন।

অন্যদিকে, প্রশাসনের এই ব্যাপক রদবদল নিয়ে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একে ‘ঘোষিত রাষ্ট্রপতি শাসন’ আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন, বিজেপি পরিকল্পনা করে বাংলাকে নিয়ন্ত্রণ করতে চাইছে। বিজেপির প্রলোভনে পা না দিয়ে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তৃণমূল Supreme \titleonlyো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *