লেটেস্ট নিউজ

৩০০ পদত্যাগপত্র নিয়ে বিজেপি কার্যালয়ে রণক্ষেত্র বিক্ষোভকারীরা – এবেলা

এবেলা ডেস্কঃ

নারায়ণগড়ে প্রার্থী বদলের দাবিতে ধুন্ধুমার খড়্গপুর জেলা পার্টি অফিস। ভাঙচুর চলল চেয়ার-টেবিল ও সিসিটিভি ক্যামেরায়। বুথ ও মণ্ডল সভাপতিসহ প্রায় ৩০০ জন দলীয় সদস্য গণইস্তফার হুঁশিয়ারি দিয়ে বিক্ষোভে ফেটে পড়েছেন।

বিক্ষুব্ধ কর্মীদের অভিযোগ, মনোনীত প্রার্থী রমাপ্রসাদ গিরি সংগঠনের বাইরের লোক এবং পুরনো কর্মীদের অবজ্ঞা করে তৃণমূল থেকে আসা ব্যক্তিদের নিয়ে চলছেন। জেলা নেতৃত্বকে নিজেদের পছন্দের কথা জানালেও কোনো সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত চরম পথ বেছে নিলেন কর্মীরা। জেলা সভাপতি না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার জেদ ধরেছেন তারা। পরিস্থিতি সামাল দিতে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে পুরো বিষয়টি জানানো হবে বলে জানিয়েছে জেলা নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *