লক্ষ্য এবার লন্ডন প্যারিস ও বার্লিন? ইরানের নতুন মিসাইলে কাঁপছে বিশ্ব – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরান ও ইসরায়েলের সংঘাত এক ভয়াবহ মোড় নিল। ৪০০০ কিলোমিটার পাল্লার দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ছুড়ে বিশ্বকে চমকে দিয়েছে তেহরান। ‘অপারেশন রোয়ারিং লায়ন’ চলাকালীন এই শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলার পর থেকেই ঘুম উড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরানের এই মিসাইল এখন ইউরোপের প্রাণকেন্দ্র লন্ডন, প্যারিস বা বার্লিন পর্যন্ত পৌঁছাতে সক্ষম। ভারত মহাসাগরে অবস্থিত আমেরিকা ও ব্রিটেনের যৌথ সামরিক ঘাঁটি ‘ডিয়েগো গার্সিয়া’-তে এই হামলা চালানো হয়। যদিও আমেরিকা দাবি করেছে তারা মিসাইলটি প্রতিহত করেছে, তবে ২০০০ কিলোমিটার পাল্লার সীমাবদ্ধতা কাটিয়ে ইরানের ৪০০০ কিলোমিটার দূরে আঘাত হানার সক্ষমতা পশ্চিমা দেশগুলোর জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরান এখন আর কেবল মধ্যপ্রাচ্যের নয়, বরং একটি বৈশ্বিক হুমকিতে পরিণত হয়েছে বলে দাবি করছে আইডিএফ।

