গৌড়বঙ্গে নির্বাচনী শঙ্খনাদ: হরিরামপুরে মমতার হাইভোল্টেজ সভা, প্রচারে আসছেন অভিষেকও – এবেলা
এবেলা ডেস্কঃ
দক্ষিণ দিনাজপুর জেলায় নির্বাচনী উত্তাপ বাড়িয়ে প্রচারে নামছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। আগামী ২৫ মার্চ হরিরামপুরে দলীয় প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে বিশাল জনসভা করবেন তৃণমূল Supreme \titleonlyো মমতা বন্দ্যোপাধ্যায়। গৌড়বঙ্গে শাসক দলের নির্বাচনী প্রচারের এটিই প্রথম বড় কর্মসূচি হতে চলেছে। Supreme \titleonlyোর এই সভাকে ঘিরে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং জেলা নেতৃত্ব ইতিমধ্যেই সভাস্থল পরিদর্শনের কাজ শেষ করেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার রেশ কাটতে না কাটতেই ২৮ মার্চ জেলা সফরে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওইদিন তিনি তপনের প্রার্থী চিন্তামণি বিহা এবং বালুরঘাটের প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে দু’টি পৃথক জনসভা করবেন। শীর্ষ নেতাদের এই ঝটিকা সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। মূলত বুথ স্তরের কর্মীদের উজ্জীবিত করতে এবং বিরোধীদের চাপে রাখতেই এই জোড়া কর্মসূচি বলে মনে করা হচ্ছে।
নির্বাচনী রণকৌশলে এগিয়ে থাকতে তৃণমূল যখন তারকা প্রচারকদের ময়দানে নামিয়েছে, তখন পাল্টা কৌশলের পথে হাঁটছে বিজেপিও। গেরুয়া শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, তারাও শীঘ্রই বড় মাপের প্রচারে নামবে এবং একাধিক তারকা প্রচারক জেলায় আসবেন। তবে আপাতত তৃণমূলের সভার পাল্টা কোনো কর্মসূচি তারা নিচ্ছে না। সব মিলিয়ে, হেভিওয়েট নেতাদের উপস্থিতিতে দক্ষিণ দিনাজপুরের রাজনৈতিক লড়াই এখন তুঙ্গে।

