লেটেস্ট নিউজ

একযোগে উত্তর ও দক্ষিণে তৃণমূলের রণহুঙ্কার, মমতা ও অভিষেকের মাস্টারপ্লানে কাঁপছে বাংলা – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন বিধানসভা নির্বাচনের রণদামামা বাজতেই ঘাসফুল শিবিরের নয়া রণকৌশল প্রকাশ্যে এল। এবার উত্তর ও দক্ষিণ—একই সঙ্গে রাজ্যের দুই প্রান্ত থেকে প্রচারের ঝড় তুলতে ময়দানে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আগামী ২৪ মার্চ থেকে উত্তরবঙ্গ সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী। আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডের বিশাল জনসভা থেকেই হবে তাঁর জেলা প্রচারের মহরত। একই দিনে মাটিগাড়া ও ময়নাগুড়িতেও সভা করবেন তিনি। অন্যদিকে, দক্ষিণবঙ্গের হাল ধরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাথরপ্রতিমায় প্রথম সভার পর তাঁর গন্তব্য বিরোধী শিবিরের শক্ত ঘাঁটি নন্দীগ্রাম। দুই হেভিওয়েট নেতার এই সমান্তরাল প্রচার কর্মীদের মনোবল চাঙ্গা করতে শাসক দলের বিশেষ কৌশল বলেই মনে করা হচ্ছে।

এরই মাঝে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক উসকে দিয়েছে নির্বাচন কমিশনের ‘বিচারাধীন’ ভোটার তালিকা। মুর্শিদাবাদ, মালদা ও উত্তর ২৪ পরগনার মতো জেলাগুলোতে প্রায় ৬০ লক্ষ ভোটারের নথি যাচাই প্রক্রিয়া এখনও আসাম্পূর্ণ। সীমান্ত সংলগ্ন এলাকায় এই বিপুল সংখ্যক ভোটারের ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। আগামীকালই কমিশন তাদের প্রথম পরিপূরক তালিকা প্রকাশ করতে চলেছে, যার ওপর নজর রয়েছে সব শিবিরের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *