ধ্বংসের মুখে ইরানের ২৬০ কোটি ডলারের পাওয়ার প্ল্যান্ট! ট্রাম্পের ৪৮ ঘণ্টার ডেডলাইন – এবেলা
এবেলা ডেস্কঃ
৪৮ ঘণ্টার চরম হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী না খুললে ধ্বংস হয়ে যাবে ইরানের গর্ব, ২৬০ কোটি ডলার মূল্যের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র। তেহরানের ঠিক পাশেই অবস্থিত এই বিশাল কেন্দ্রটি ২৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে গোটা দেশের অন্ধকার দূর করে। একবার এই আধুনিক প্রযুক্তির ‘কম্বাইন্ড সাইকেল’ পাওয়ার প্ল্যান্টে বোমা পড়লে পঙ্গু হয়ে যাবে ইরানের অর্থনীতি ও জনজীবন। কয়েক বছর আগে ২ বিলিয়ন ইউরো ব্যয়ে নির্মিত এই প্ল্যান্টটি এখন মার্কিন যুদ্ধবিমান ও মিসাইলের সহজ লক্ষ্যবস্তু। মধ্যপ্রাচ্যে সামরিক তৎপরতা কমানোর ইঙ্গিত দিলেও, ট্রাম্পের এই শেষ সুযোগের হুমকি বিশ্বজুড়ে যুদ্ধের নতুন উত্তেজনা সৃষ্টি করেছে।

