বিনোদন

অল্লু অর্জুনের হাত ধরে তেলুগু সিনেমায় অভিষেক হতে যাচ্ছে অনুষ্কা শর্মার

দীর্ঘ চার বছরের বিরতি কাটিয়ে রুপালি পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। পরিচালক অ্যাটলির আগামী মেগা প্রজেক্টে দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুনের বিপরীতে তাঁকে দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। সায়েন্স ফিকশন ঘরানার এই বিগ বাজেট চলচ্চিত্রে অনুষ্কা চুক্তিবদ্ধ হলে এটিই হবে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর প্রথম কাজ। দীপিকা পাড়ুকোন এবং রশ্মিকা মন্দানার উপস্থিতিতে এই ছবির কাস্টিং নিয়ে ইতিমধ্যেই বিনোদন জগতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

বিরাট-পত্নী অনুষ্কা দীর্ঘদিন ধরে লন্ডনে সময় কাটালেও এই ছবির মাধ্যমেই তাঁর ধামাকাদার প্রত্যাবর্তন ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। ‘জওয়ান’ খ্যাত পরিচালক অ্যাটলির এই নতুন সিনেমার সঙ্গীত পরিচালনায় থাকছেন সাই অভয়ঙ্কর। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে আগামী ৮ এপ্রিল পরিচালকের জন্মদিনে ছবির প্রথম ঝলক প্রকাশ পাওয়ার কথা রয়েছে। বড়পর্দায় অল্লু-অনুষ্কা জুটিকে দেখার অপেক্ষায় এখন দিন গুনছেন ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *