লেটেস্ট নিউজ

কলকাতায় স্বাভাবিকের চেয়ে ১১ ডিগ্রি নামল পারদ! – এবেলা

এবেলা ডেস্কঃ

চৈত্রে শীতের ঝোড়ো ব্যাটিংয়ে কাঁপছে তিলোত্তমা স্বাভাবিকের চেয়ে ১১ ডিগ্রি কমল তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের তিন জেলায় আজও ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টির সতর্কতা রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জেরে জলীয় বাষ্প ঢুকে রাজ্যে অকাল বর্ষণ নামিয়েছে। রবিবার কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলোতে বুধবার পর্যন্ত দুর্যোগ চলতে পারে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও কমলেও সপ্তাহের মাঝামাঝি থেকে ফের ভ্যাপসা গরম ফেরার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের ওপর জারি রয়েছে নিষেধাজ্ঞা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *