লেটেস্ট নিউজ

৩৯টি শক্তি কেন্দ্রে ভয়াবহ হামলা, আর কত বাড়বে তেলের দাম – এবেলা

এবেলা ডেস্কঃ

হরমুজ প্রণালী কেবল শুরু, ৯টি দেশের তেল শোধনাগারে মিসাইল ও ড্রোন হামলায় তছনছ বিশ্ব অর্থনীতি। নিউইয়র্ক টাইমসের তদন্তে উঠে এল এক ভয়াবহ চিত্র। ৩৯টি প্রধান শক্তি কেন্দ্রে হামলার ফলে উৎপাদন ব্যবস্থা কার্যত পঙ্গু হয়ে পড়েছে। কাতার এনার্জি জানিয়েছে, তাদের এলএনজি রফতানি ক্ষমতার ১৭ শতাংশ ক্ষতিগ্রস্ত, যা মেরামতে অন্তত পাঁচ বছর সময় লাগতে পারে।

ফেব্রুয়ারিতে যুদ্ধের আগে যে তেলের দাম ছিল ব্যারেল প্রতি ৭৩ ডলার, তা এখন ১১৯ ডলার ছাড়িয়ে আকাশচুম্বী। ইজরায়েলের সাউথ পার্স গ্যাস ফিল্ডে হামলা এবং ইরানের পাল্টা জবাবে সৌদি, কুয়েত ও আমিরশাহির রিফাইনারিগুলো এখন ধ্বংসস্তূপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমেরিকা ইরানের ওপর থেকে সাময়িক নিষেধাজ্ঞা তুললেও বাজারের অস্থিরতা কমছে না। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের এই গভীরতা আগামী দিনে সাধারণ মানুষের পকেটে বড়সড় টান দিতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *