লেটেস্ট নিউজ

পিসিবিকে বুড়ো আঙুল দেখিয়ে পিএসএল ছাড়লেন ৮ বিদেশি তারকা – এবেলা

এবেলা ডেস্কঃ

আইপিএল শুরু হতে হাতে আর মাত্র কয়েকদিন বাকি, তার আগেই বড়সড় ধাক্কা খেল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। টুর্নামেন্ট শুরুর মুখেই একে একে নাম প্রত্যাহার করে নিলেন ৮ জন নামী বিদেশি ক্রিকেটার। অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক থেকে শুরু করে স্পেন্সার জনসন, ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস— তালিকাটা বেশ দীর্ঘ।

জানা গেছে, আফগানিস্তান ক্রিকেট বোর্ড আগেই তাদের খেলোয়াড়দের অনাপত্তিপত্র দিতে অস্বীকার করেছিল। এবার ব্যক্তিগত কারণ এবং আইপিএলে খেলার প্রস্তুতির অজুহাতে সরে দাঁড়ালেন বাকিরাও। পিসিবি আইনি ব্যবস্থার হুমকি দিলেও তাতে আমল দিচ্ছেন না বিদেশি তারকারা। মূলত আইপিএলের চাকচিক্য আর বিশাল অঙ্কের চুক্তির টানই পিএসএলের এই দুর্গতির মূল কারণ বলে মনে করা হচ্ছে।

পিএসএল ১১ থেকে সরে দাঁড়ানো ৮ তারকা

  • জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক (অস্ট্রেলিয়া)
  • স্পেন্সার জনসন (অস্ট্রেলিয়া)
  • জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ)
  • গুডাকেশ মোতি (ওয়েস্ট ইন্ডিজ)
  • ওটনীল বার্টম্যান (দক্ষিণ আফ্রিকা)
  • টাইমাল মিলস (ইংল্যান্ড)
  • ব্লেসিং মুজারবানি (জিম্বাবুয়ে)
  • রহমানুল্লাহ গুরবাজ (আফগানিস্তান)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *