ধোনি-মন্ত্রে দীক্ষিত কিশান! জরিমানা থেকে মেগা প্ল্যান— আইপিএলে অধিনায়ক ঈশানকে নিয়ে কেন সতর্ক করছেন কোচ? – এবেলা
এবেলা ডেস্কঃ
কেরিয়ারের সেরা ফর্মে ঈশান কিশন। ঝাড়খণ্ডকে চ্যাম্পিয়ন করার পর এবার সানরাইজার্স হায়দ্রাবাদের নেতৃত্বের ব্যাটন তাঁর হাতে। আইপিএল শুরুর আগেই প্রতিপক্ষ শিবিরে কার্যত সতর্কবার্তা পাঠালেন কোচ সানি গুপ্ত। ধোনিকে আদর্শ মেনে দল সামলাতে কড়া ডিসিপ্লিন ও নিখুঁত ব্লু-প্রিন্ট তৈরি করেছেন ঈশান। টিম বাসে দেরি করলেই ১০০০ টাকা জরিমানা! ড্রেসিংরুমের পরিবেশ ঠান্ডা রাখতে যেমন পটু, তেমনই প্রতিপক্ষকে নিয়ে কাটাছেঁড়া করতেও সমান দক্ষ তিনি। ২৮ মার্চ প্রথম ম্যাচেই গতবারের চ্যাম্পিয়ন আরসিবি-র মুখোমুখি হচ্ছে হায়দ্রাবাদ। অধিনায়ক হিসেবে কিশনের অভিষেক কতটা চমকপ্রদ হয়, এখন সেটাই দেখার।

