১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে ইনকাম ট্যাক্সের দুনিয়া, সাধারণ মানুষের জন্য বড় সুখবর না কি দুশ্চিন্তা – এবেলা
এবেলা ডেস্কঃ
পুরানো আয়কর আইন অতীত হয়ে ১ এপ্রিল ২০২৬ থেকে দেশে কার্যকর হচ্ছে নতুন ‘আয়কর আইন ২০২৫’। সাধারণ করদাতাদের সুবিধার্থে জটিল আইনি ভাষা সহজ করার পাশাপাশি ট্যাক্স সিস্টেমকে আরও স্বচ্ছ করতে এই ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে সরকার।
এক নজরে বড় পরিবর্তনগুলো
- ট্যাক্স ইয়ারের নতুন ধারণা: এবার থেকে ফিন্যান্সিয়াল ইয়ার বা অ্যাসেসমেন্ট ইয়ারের আলাদা ঝামেলা থাকছে না। সব মিলিয়ে চালু হচ্ছে একটি মাত্র ‘ট্যাক্স ইয়ার’, যা সাধারণ মানুষের বিভ্রান্তি কমাবে।
- আইটিআর (ITR) জমা দেওয়ার সময়সীমা: চাকরিজীবীদের (ITR-1 ও ITR-2) জন্য রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩১ জুলাই। অডিট প্রয়োজন নেই এমন ব্যবসার ক্ষেত্রে সময়সীমা ৩১ আগস্ট এবং অডিট রিপোর্ট জমা দেওয়ার শেষ তারিখ ৩১ অক্টোবর।
- ভুল সংশোধনে বাড়তি সময়: ট্যাক্স রিটার্নে কোনো ভুল হলে তা সংশোধনের সময়সীমা ৯ মাস থেকে বাড়িয়ে ১২ মাস করা হয়েছে। তবে ৯ মাস পেরিয়ে গেলে আয়ের ওপর ভিত্তি করে নির্দিষ্ট জরিমানা দিতে হবে।
- শেয়ার বাজার ও বিদেশ ভ্রমণ: ডেরিভেটিভ ট্রেডিংয়ে এসটিটি (STT) বৃদ্ধি পাওয়ায় বিনিয়োগকারীদের খরচ বাড়তে পারে। তবে স্বস্তির খবর হলো, চিকিৎসার জন্য বিদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে টিসিএস (TCS) কমিয়ে ২ শতাংশ করা হয়েছে।
- সাধারণের জন্য বিশেষ ছাড়: সড়ক দুর্ঘটনায় পাওয়া বিমার টাকার সুদের ওপর আর কোনো ট্যাক্স বা টিডিএস দিতে হবে না। অফিসের যাতায়াত ভাড়াও এখন করমুক্ত।
নতুন এই নিয়মে করের হার বা স্ল্যাবে কোনো পরিবর্তন না এলেও রিটার্ন ফাইল করার পদ্ধতিতে আমূল বদল আসছে। তাই প্যান কার্ড সংক্রান্ত লেনদেনে এখন থেকেই আরও সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

