লেটেস্ট নিউজ

সপ্তম বেতন কমিশন নিয়ে মুখ্যমন্ত্রীর দপ্তরে কড়া চিঠি শিক্ষক সংগঠনের – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের সকল শিক্ষক ও শিক্ষাকর্মীদের সপ্তম বেতন কমিশনের আওতায় আনার দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতি। গত ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের জন্য এই নতুন বেতন কমিশন গঠনের ঘোষণা করলেও সেখানে শিক্ষক ও সরকার-পোষিত সংস্থার কর্মীদের বিষয়টি স্পষ্ট করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

সংগঠনের নেতা স্বপন মণ্ডলের সই করা ওই চিঠিতে জানানো হয়েছে যে, শিক্ষকরা রাজ্যের ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ হওয়া সত্ত্বেও তাঁদের বঞ্চিত রাখা হলে কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হতে পারে। আসন্ন নির্বাচনের আগে এই বৈষম্য দূর করে দ্রুত নির্দেশিকা প্রকাশের দাবি জানিয়েছে সংগঠনটি। রাজ্য কোষাগার থেকে বেতন পাওয়া সকল কর্মীকে অভিন্ন বেতন কাঠামোর আওতায় এনে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য মুখ্যমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ প্রার্থনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *