লস্কর সদর দপ্তরেই রক্তগঙ্গা! খতম শীর্ষ কমান্ডার বিলাল আরিফ সালাফি – এবেলা
এবেলা ডেস্কঃ
মুরিদকে শহরের সুরক্ষিত দুর্গে ঢুকে ‘ধুরন্ধর’ স্টাইলে অপারেশন চালাল অজ্ঞাতপরিচয় ঘাতকরা। লস্কর-ই-তইবার নিয়োগকর্তা ও অন্যতম প্রধান স্তম্ভ বিলাল আরিফ সালাফিকে প্রথমে গুলি ও পরে জনসমক্ষেই এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। ২০২৫ সালে ভারতীয় সেনার হামলায় ধ্বংস হওয়া ‘মারকাজ তইবা’ পুনর্নির্মাণের পর সেখানেই এই রক্তক্ষয়ী ঘটনা ঘটল। লস্করের এই সুরক্ষিত আস্তানায় ঢুকে সালাফির মতো হাই-প্রোফাইল জঙ্গিকে খতম করার ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এটি সংগঠনের অভ্যন্তরীণ কোনো বিবাদ নাকি কোনো বড় ষড়যন্ত্রের অংশ, তা নিয়ে দানা বাঁধছে রহস্য। ভিডিওতে দেখা যাচ্ছে খুনের পর চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্ত আর আতঙ্কিত লোকজনের ছোটাছুটি, যা লস্করের মেরুদণ্ড ভেঙে দেওয়ার মতো এক বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

