জ্বালানি সংকট মোকাবিলায় কেন্দ্রের ‘প্ল্যান-বি’ সফল, আমেরিকা থেকে ভারতে এল এলপিজি জাহাজ – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েল বনাম ইরান যুদ্ধ ২৩ দিনে পা দেওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী বন্ধের হুমকির ফলে আমদানিনির্ভর দেশগুলোর ওপর চরম প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প পথ হিসেবে আমেরিকার সঙ্গে যোগাযোগ করে ভারত, যা ‘প্ল্যান-বি’ হিসেবে কার্যকর সাফল্য পেয়েছে।
রবিবার সকালে টেক্সাস থেকে বিপুল পরিমাণ এলপিজি নিয়ে ‘পাইক্সিস পায়োনিয়ার’ নামক জাহাজটি ম্যাঙ্গালুরু বন্দরে নোঙর করেছে। এখানেই শেষ নয়, আগামী ২৫ এবং ২৯ মার্চ আরও দুটি জাহাজ প্রায় ৫৬,৬৮৭ টন গ্যাস নিয়ে ভারতে পৌঁছাবে। এর ফলে এই সপ্তাহেই শুধু ম্যাঙ্গালুরুতে ৭২,৭০০ টনের বেশি এলপিজি এসে পৌঁছাবে, যা দক্ষিণ ভারতের লক্ষ লক্ষ পরিবারের জ্বালানি চাহিদা মেটাবে।
অন্যদিকে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়ার দিক থেকেও ইতিবাচক সাড়া মিলেছে। শনিবার সন্ধ্যায় ‘অ্যাকোয়া টাইটান’ নামক একটি রুশ তেলবাহী জাহাজ ম্যাঙ্গালুরু বন্দরে এসে পৌঁছেছে। বাল্টিক সাগর থেকে যাত্রা শুরু করা এই জাহাজটি মাঝপথে দিক পরিবর্তন করে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছিল। কেন্দ্রের এই বহুমুখী তৎপরতায় বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতেও দেশের জ্বালানি সংকট মেটানো সম্ভব হচ্ছে।
#WATCH | Karnataka: Pyxis Pioneer, a cargo ship carrying LPG from Nederland, Texas in the US arrives at New Mangalore Port in Mangaluru.
Visuals from the Port this morning. pic.twitter.com/3G1m4soa94
— ANI (@ANI) March 22, 2026

