লেটেস্ট নিউজ

বিনামূল্যে অসাধ্য সাধন বালুরঘাট জেলা হাসপাতালে! দু’টুকরো হওয়া পায়ের হাড় জুড়ল – এবেলা

এবেলা ডেস্কঃ

আসাম্ভবকে সম্ভব করলেন বালুরঘাট জেলা হাসপাতালের চিকিৎসকরা। গরুকে স্নান করাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছিলেন খিদিরপুরের বাসিন্দা কল্যাণী বক্সি। কোমরের নিচ থেকে হাঁটু পর্যন্ত পায়ের প্রধান হাড়টি ভেঙে দু’টুকরো হয়ে গিয়েছিল তাঁর। সেই জটিল ও ব্যয়বহুল অস্ত্রোপচার বেসরকারি নার্সিংহোমে লক্ষাধিক টাকার মামলা হলেও, সরকারি হাসপাতালে তা সম্পন্ন হলো সম্পূর্ণ বিনামূল্যে।

হাসপাতাল সুপার বাসুদেব মণ্ডলের তত্ত্বাবধানে গঠিত বিশেষ মেডিকেল টিম দীর্ঘ প্রচেষ্টার পর সফলভাবে ওই প্রৌঢ়ার হাড় জোড়া লাগাতে সক্ষম হয়েছেন। হাড়ভাঙা যন্ত্রণার অবসান ঘটিয়ে নতুন জীবন ফিরে পেলেন কল্যাণী দেবী। সরকারি পরিষেবায় এমন অভাবনীয় সাফল্যে খুশির জোয়ার রোগীর পরিবার ও জেলাজুড়ে। চিকিৎসকদের আশা, সঠিক পুনর্বাসনের মাধ্যমে খুব দ্রুতই নিজের পায়ে হাঁটতে পারবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *