লেটেস্ট নিউজ

আসামের রণক্ষেত্রে ফের চমক ঘাসফুল শিবিরের! দ্বিতীয় দফায় আরও ৭ প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল – এবেলা

এবেলা ডেস্কঃ

বড় খবর! আসামে আরও ৭ কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রবিবার দ্বিতীয় দফার তালিকা সামনে এনে আসামের নির্বাচনী লড়াইকে আরও জমজমাট করে তুলল জোড়াফুল শিবির। বাংলার শাসক দল এবার ব্রহ্মপুত্র নদে ঢেউ তুলতে মরিয়া।

বিবৃতি অনুযায়ী দ্বিতীয় দফার প্রার্থীরা হলেন:

  • মান্ডিয়া: শেরাম আলি আহমেদ
  • হাজো-সুয়ালকুচি: রোজি আহমেদ
  • গোয়াহাটি সেন্ট্রাল: অভিজিৎ মজুমদার
  • চাবুয়া-লাহওয়াল: ইনুস কুমার
  • করিমগঞ্জ উত্তর: পরিমল রঞ্জন রায়
  • করিমগঞ্জ দক্ষিণ: আজিজ আহমেদ খান
  • মারিয়ানি: পরেশ বোড়া

ইতিমধ্যেই গুঞ্জন ছড়িয়েছে যে আসামে মোট ৫১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে তৃণমূল। প্রথম দফায় ১৭ জন এবং দ্বিতীয় দফায় ৭ জন মিলিয়ে এ পর্যন্ত মোট ২৪ জন প্রার্থীর নাম চূড়ান্ত হয়েছে। তবে চমকপ্রদ ভাবে চামারিয়া কেন্দ্র থেকে আসাম তৃণমূলের সহ-সভাপতি দুলু আহমেদের নাম প্রত্যাহার করে নিয়েছে দল।

আসামের ১২৬ আসনের বিধানসভা নির্বাচন আগামী ৯ এপ্রিল। ৪ মে ফল প্রকাশের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। ১৮ জন হেভিওয়েট তারকা প্রচারককে নিয়ে ঝাঁপিয়ে পড়া তৃণমূল এবার আসামের বিধানসভায় কতটি আসন দখল করতে পারে, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *