লেটেস্ট নিউজ

২২ গজ ছেড়ে এবার রান্নাঘরে বাবর আজম, নেটিজেনদের তুমুল কটাক্ষের মুখে পাক তারকা – এবেলা

এবেলা ডেস্কঃ

সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থতার পর এবার নতুন অবতারে ধরা দিলেন পাক ক্রিকেটার বাবর আজম। দল থেকে বাদ পড়ার আবহে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন তিনি, যেখানে তাঁকে মন দিয়ে ‘শির খুরমা’ রাঁধতে দেখা যাচ্ছে। পবিত্র ইদ উপলক্ষে অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে নিজের রান্নার দক্ষতা প্রদর্শন করলেও, মাঠের ফর্ম নিয়ে সমালোচনার মুখে পড়েছেন এই প্রাক্তন অধিনায়ক।

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম একাদশ থেকে বাদ পড়া বাবরের স্ট্রাইক রেট ও পারফরম্যান্স নিয়ে আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন ক্রিকেটপ্রেমীরা। চার ইনিংসে মাত্র ৯১ রান করা এই ব্যাটারের ক্রিকেটীয় ভবিষ্যৎ যখন অনিশ্চিত, তখন তাঁর হাতে খুন্তি দেখে বিদ্রূপ শুরু করেছেন নেটিজেনরা। অনেকে মন্তব্য করেছেন যে, ক্রিকেট ছেড়ে বাবর এখন নতুন পেশায় হাত পাকাচ্ছেন।

মাঠের ব্যর্থতার পাশাপাশি চোট লুকানোর মতো গুরুতর অভিযোগও রয়েছে বাবরের বিরুদ্ধে। নির্বাচক আকিব জাভেদ তাঁর বিরুদ্ধে তদন্তের দাবি তোলায় এমনিতেই চাপে রয়েছেন তিনি। এই টালমাটাল পরিস্থিতির মধ্যে ক্রিকেট ছেড়ে পাকাপাকিভাবে ‘রাঁধুনি’ হওয়ার খোঁচা দিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের বন্যা বয়ে যাচ্ছে। ব্যক্তিগত জীবনে ইদ উদযাপন করলেও পেশাদার ক্রিকেটে তাঁর প্রত্যাবর্তন এখন বড় চ্যালেঞ্জের মুখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *