লেটেস্ট নিউজ

৬ কোটি টাকার এক জেদ এবং সারাজীবনের আফসোস! কি সেই ভুল যা আজও কাঁদায় ওয়ারেন বাফেকে? – এবেলা

এবেলা ডেস্কঃ

বিনিয়োগের জাদুকর ওয়ারেন বাফে আজও নিজের একটি সিদ্ধান্তে চরম অনুতপ্ত। ১৯৬৬ সালে তিনি মাত্র ৪০ লক্ষ ডলারে ডিজনির ৫ শতাংশ শেয়ার কিনেছিলেন। বিনোদন জগতের এই বিশাল সম্ভাবনাময় কো ম্পা নির কোনো ঋণ ছিল না এবং বাফে জানতেন এর ভবিষ্যৎ উজ্জ্বল। অথচ মাত্র এক বছর পরেই সেই শেয়ার ৬০ লক্ষ ডলারে বিক্রি করে দেন তিনি।

মাত্র ২০ লক্ষ ডলার লাভে শেয়ার ছাড়ার সেই সিদ্ধান্ত বাফের জীবনের অন্যতম বড় ভুল হিসেবে চিহ্নিত হয়ে আছে। পরবর্তী সময়ে ডিজনির অভাবনীয় উত্থান এবং শত শত কোটি ডলারের ব্যবসা দেখে বাফে উপলব্ধি করেন, ধৈর্য না ধরে দ্রুত শেয়ার বিক্রি করে তিনি কত বড় সম্পদ হারিয়েছেন। ১৯৮৮ সালে কো ম্পা নির বার্ষিক সভায় তিনি প্রকাশ্যে স্বীকার করেন যে, ডিজনির অংশীদারিত্ব ধরে না রাখা ছিল তার ক্যারিয়ারের এক বিশাল খামখেয়ালি। আজও বহু বিনিয়োগকারীর কাছে বাফের এই ‘ভুল’ বড় এক শিক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *