লেটেস্ট নিউজ

৪ ফুট বরফের নিচে কেদারনাথ! হাড়কাঁপানো ঠান্ডায় অবিশ্বাস্য লড়াই আইটিবিপি জওয়ানদের – এবেলা

এবেলা ডেস্কঃ

টানা তুষারপাতে সাদা চাদরে ঢাকা পড়েছে গোটা কেদারনাথ ধাম। মন্দির চত্বরে এখন ৩ থেকে ৪ ফুট পুরু বরফের স্তর। হিমাঙ্কের নিচে তাপমাত্রা থাকলেও কর্তব্যে অবিচল উত্তরাখণ্ড পুলিশ ও আইটিবিপি জওয়ানরা। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই মন্দির এলাকায় নিয়মিত টহল দিচ্ছেন তাঁরা। এমনকি ব্যারাকের চারপাশের বরফ পরিষ্কার করে পরিস্থিতি স্বাভাবিক রাখার লড়াই চালাচ্ছেন জওয়ানরা।

অন্যদিকে উত্তরাখণ্ড সরকার পর্যটনে বড়সড় বদল আনছে। তীর্থযাত্রীদের কষ্ট কমাতে সোনপ্রয়াগ থেকে কেদারনাথ পর্যন্ত ১২.৯ কিলোমিটার দীর্ঘ রোপওয়ে তৈরির কাজ চলছে। প্রায় ৪,০৮১ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প সম্পন্ন হলে কয়েক ঘণ্টার দুর্গম পথ অনায়াসেই পার হওয়া যাবে। একইভাবে গোবিন্দঘাট থেকে হেমকুণ্ড সাহেব পর্যন্ত আরও একটি রোপওয়ে তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এই আধুনিক পরিকাঠামো আগামী দিনে উত্তরাখণ্ডের আধ্যাত্মিক ও রোমাঞ্চকর পর্যটনকে বিশ্ব দরবারে আরও আকর্ষণীয় করে তুলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *