লেটেস্ট নিউজ

রাশিয়া থেকে ভারতে তেলের ঢল: মাঝপথে গন্তব্য বদলে ম্যাঙ্গালুরু বন্দরে রুশ জাহাজ – এবেলা

এবেলা ডেস্কঃ

চীন অভিমুখে রওনা হওয়া রাশিয়ার তেলবাহী জাহাজ ‘অ্যাকোয়া টাইটান’ আচমকা দিক পরিবর্তন করে ভারতের নিউ ম্যাঙ্গালুরু বন্দরে নোঙর করেছে। গত জানুয়ারিতে বাল্টিক সাগর থেকে যাত্রা শুরু করা এই জাহাজটির গন্তব্য প্রথমে চীনের রিজাও বন্দর থাকলেও মার্চ মাসের মাঝামাঝি এটি ভারতের দিকে অগ্রসর হয়। বর্তমানে জাহাজটিতে থাকা অপরিশোধিত তেলের সঠিক পরিমাণ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, শুধু এই একটি জাহাজ নয়, চীনের পথে থাকা অন্তত সাতটি রুশ তেলবাহী জাহাজ মাঝসমুদ্রে অভিমুখ বদলে ভারতের দিকে আসছে। এর মধ্যে ‘সুয়েজম্যাক্স জউজউ এন’ নামক অপর একটি জাহাজ আগামী ২৫ মার্চ গুজরাটের সিক্কা বন্দরে পৌঁছাতে পারে বলে জানা গেছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, সমুদ্রপথে থাকা রুশ তেলের একটি বড় অংশ ভারতের শোধনাগারে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছিল।

ভারত সরকার স্পষ্ট জানিয়েছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা না থাকলে সাশ্রয়ী মূল্যে যেকোনো দেশ থেকেই জ্বালানি তেল সংগ্রহ করা হবে। মূলত পশ্চিম এশিয়ার অস্থিরতা ও হরমুজ প্রণালীর অনিশ্চয়তার মধ্যে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই এই কৌশলগত পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই গতিপথ পরিবর্তনের বিষয়ে এখনো নয়াদিল্লির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *