লেটেস্ট নিউজ

ড্রেনের নিচে থিকথিক করছে পশুর দেহাবশেষ! বরেলিতে চরম উত্তেজনা, হাইওয়ে জ্যামের হুঁশিয়ারি বজরং দলের – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরপ্রদেশের বরেলিতে টানা দ্বিতীয় দিন ড্রেনের ভেতর থেকে উদ্ধার হলো গোবংশের দেহাবশেষ। বরেলির ইজ্জতনগর থানা এলাকার ফরিদাপুরে এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছে। খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন হিন্দু সংগঠনের সদস্যরা। জেসিবি দিয়ে ড্রেন পরিষ্কার করতেই বেরিয়ে আসে একের পর এক দেহাবশেষ।

ঘটনার গুরুত্ব বুঝে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বজরং দল এবং অন্যান্য সংগঠনের অভিযোগ, নবরাত্রির পবিত্র সময়ে শহরের পরিবেশ অশান্ত করার জন্য পরিকল্পিতভাবে এই কাজ করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ এবং তাঁদের সম্পত্তিতে বুলডোজার চালানোর দাবি তুলেছেন আন্দোলনকারীরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও হিন্দু সংগঠনগুলোর সাফ হুঁশিয়ারি, দ্রুত দোষীদের গ্রেফতার না করলে জাতীয় সড়ক অবরোধ করা হবে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *