লেটেস্ট নিউজ

আইপিএলের এই রেকর্ডগুলো ভাঙা কি সত্যিই আসাম্ভব? বিরাট থেকে গেইল সবার কীর্তি দেখে অবাক ক্রিকেট বিশ্ব – এবেলা

এবেলা ডেস্কঃ

আইপিএলের ১৯তম আসর শুরু হতে চলেছে আগামী ২৮ মার্চ। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময়ের ইতিহাসে এমন কিছু রেকর্ড তৈরি হয়েছে যা ভাঙা প্রায় আসাম্ভব বলে মনে করা হয়। বিশেষ করে ৬টি রেকর্ড নিয়ে ক্রিকেট মহলে চলছে তুমুল চর্চা।

১. বিরাটের রানের পাহাড়

২০১৬ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে এক মরসুমে ৯৭৩ রান করেছিলেন বিরাট কোহলি। এক মরসুমে কোনো ব্যাটারের পক্ষে এক হাজার রানের কাছাকাছি পৌঁছানো আজও এক অলীক স্বপ্ন।

২. বৈভব সূর্যবংশীর অবিশ্বাস্য সেঞ্চুরি

মাত্র ১৪ বছর বয়সে আইপিএলে শতরান হাঁকিয়ে ইতিহাস গড়েছেন বৈভব সূর্যবংশী। এত কম বয়সে এই কীর্তি গড়া আগামী কয়েক দশকে কার্যত আসাম্ভব।

৩. গেইলের ১৭৫ রানের তাণ্ডব

পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ক্রিস গেইলের অপরাজিত ১৭৫ রানের ইনিংসটি টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা নিদর্শন। যেখানে অনেক দল পুরো ২০ ওভারেও এই রান তুলতে পারে না, সেখানে একজন ব্যাটারের পক্ষে এই রেকর্ড স্পর্শ করা দুঃসাধ্য।

৪. পাঞ্জাব কিংসের ঐতিহাসিক রান তাড়া

২০২৪ সালে কেকেআরের দেওয়া ২৬২ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জিতেছিল পাঞ্জাব কিংস। আইপিএল ইতিহাসে এটিই সর্বোচ্চ সফল রান তাড়া।

৫. আরসিবির সর্বনিম্ন স্কোর

ভালো রেকর্ডের পাশাপাশি লজ্জার নজিরও আছে। কেকেআরের বিরুদ্ধে মাত্র ৪৯ রানে অল-আউট হয়ে গিয়েছিল আরসিবি। এটি আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন দলীয় স্কোর।

৬. এক ওভারে ৩৭ রান

ক্রিকেট ব্যাকরণ অনুযায়ী এক ওভারে ৬টি ছক্কায় ৩৬ রান সম্ভব। কিন্তু অতিরিক্ত রানের সুবাদে এক ওভারে ৩৭ রান তোলার যে রেকর্ড আইপিএলে রয়েছে, তা একক দক্ষতায় ভাঙা কোনো ব্যাটারের পক্ষে প্রায় আসাম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *