নির্বাচন কমিশনের বিরুদ্ধে বড় চাল মমতার শিবিরের! ভোটের মুখে বিস্ফোরক কল্যাণ – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে আমলা বদলি ও ভোটার তালিকা নিয়ে রণক্ষেত্র রাজনীতি। নির্বাচন কমিশনের ‘খামখেয়ালি’ সিদ্ধান্তের বিরুদ্ধে সরাসরি আদালতের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, ঘুরপথে দেশে জরুরি অবস্থা জারি করার চেষ্টা চলছে। অন্যদিকে, বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৩ ও ২৯ এপ্রিল দুই দফার হাইভোল্টেজ ভোটের আগে ফের উত্তপ্ত ভবানীপুর থেকে নবান্ন।

