লেটেস্ট নিউজ

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে কড়া সতর্কতা, জেলাশাসকদের বিশেষ বার্তা নবান্নের – এবেলা

এবেলা ডেস্কঃ

নির্বাচনী প্রস্তুতির অঙ্গ হিসেবে আগামী ২৩ মার্চ সন্ধ্যায় রাজ্যের সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশিত হতে পারে। এই প্রক্রিয়াকে কেন্দ্র করে সম্ভাব্য ভিড় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজ্যের সব জেলার জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে নবান্ন। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের পক্ষ থেকে জারি করা এই বিজ্ঞপ্তিতে প্রশাসনিক তৎপরতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।

নবান্নের তরফে স্পষ্ট জানানো হয়েছে, তালিকা প্রকাশের সময় বিভিন্ন এলাকায় জমায়েত থেকে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, তার জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পরিকাঠামোগত সহায়তা প্রস্তুত রাখার কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের বিষয়টি নিয়ে অবহিত থাকতে বলা হয়েছে। মূলত ভোটার তালিকা প্রকাশকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অশান্তি এড়াতেই রাজ্য সরকার এই কঠোর অবস্থান গ্রহণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *