লেটেস্ট নিউজ

পণের দাবিতে স্ত্রীকে বিষ ইঞ্জেকশন দিয়ে খুন, চার মাসের মাথায় শ্রীঘরে স্বামী – এবেলা

এবেলা ডেস্কঃ

গুরুগ্রামের একটি নার্সিংহোমের সহকর্মী অরুণ ও কাজলের প্রেম পরিণয়ে গড়ায় গত নভেম্বরে। তবে বিয়ের মাত্র চার মাসের মাথায় পণের দাবিতে শুরু হয় চরম নির্যাতন। অভিযোগ, ১৭ মার্চ মদ্যপ অবস্থায় কাজলের ওপর চড়াও হয় অরুণ। পরদিন সকালে দুুজনের বচসা চলাকালীন কাজল অচৈতন্য হয়ে পড়েন এবং পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

মৃতার পরিবারের দাবি, শৌচাগার থেকে উদ্ধার হওয়া একটি সিরিঞ্জের মাধ্যমে বিষ প্রয়োগ করে কাজলকে খুন করা হয়েছে। পুলিশি জেরায় অভিযুক্ত স্বামী অরুণ নিজের অপরাধ স্বীকার করেছে। গাজিয়াবাদের বাসিন্দা অরুণের বিরুদ্ধে মাদকাসক্তি ও পণের জন্য শারীরিক নিগ্রহের একাধিক অভিযোগ তুলেছে কাজলের পরিবার।

সেক্টর ১০ থানার পুলিশ অভিযুক্তকে রেলস্টেশন থেকে গ্রেফতার করেছে। বর্তমানে সে তিন দিনের পুলিশি হেফাজতে রয়েছে। দেহটি ময়নাতদন্তের পর ভিসেরা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *