চলন্ত ট্রেনে অসুস্থ শিশু, দেবদূতের মতো পাশে দাঁড়াল ভারতীয় রেল! নেটপাড়ায় ভাইরাল – এবেলা
এবেলা ডেস্কঃ
বেঙ্গালুরু থেকে গুজরাট যাওয়ার পথে বিপাকে পড়েছিল এক পরিবার। চলন্ত ট্রেনে আচমকা অসুস্থ হয়ে পড়ে কোলের শিশু। আতঙ্কিত ডেন্টিস্ট মা ‘টিটিই’-র কাছে সাহায্যের আর্জি জানান। কোনো আশা না থাকলেও পরবর্তী হিন্দুপুর স্টেশনে পৌঁছাতেই অবাক কাণ্ড! প্ল্যাটফর্মে তৈরি ছিলেন চিকিৎসক। দ্রুত পরীক্ষা ও ওষুধের ব্যবস্থা করে রেল কর্মীরা ওই পরিবারকে দুশ্চিন্তামুক্ত করেন। রেলের এই অবিশ্বাস্য তৎপরতা ও পেশাদারিত্বের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল। কৃতজ্ঞতা ও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কোটি কোটি নেটিজেন। রেলের এমন মানবিক মুখ দেখে রীতিমতো মুগ্ধ দেশবাসী।

