১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে আপনার বেতন পাওয়ার নিয়ম! জানুন হাতে কত টাকা আসবে – এবেলা
এবেলা ডেস্কঃ
আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে শুরু হতে যাওয়া নতুন অর্থবর্ষে চাকুরিজীবীদের বেতন কাঠামো ও আয়কর নিয়মে বড়সড় রদবদল আসছে। নতুন শ্রম আইন ও বাজেট নির্দেশিকা অনুযায়ী সংস্থাগুলি তাদের স্যালারি স্ট্রাকচার আপডেট করছে।
বেতন কাঠামোর নতুন সমীকরণ
নতুন নিয়ম অনুযায়ী, একজন কর্মীর মোট বেতনের অন্তত ৫০ শতাংশ হতে হবে ‘বেসিক পে’ বা মূল বেতন। ফলে কো ম্পা নিগুলি বেসিক স্যালারি বাড়িয়ে অন্যান্য স্পেশাল অ্যালাউন্স কমিয়ে দিতে পারে। এর ফলে প্রভিডেন্ট ফান্ড (PF) এবং গ্র্যাচুইটির পরিমাণ বাড়বে, যা দীর্ঘমেয়াদে লাভজনক হলেও হাতে পাওয়া নগদ বেতনে (Take-home salary) সামান্য টান পড়তে পারে।
আয়কর ব্যবস্থায় বড় পরিবর্তন
এখন থেকে ‘নতুন কর কাঠামো’ (New Tax Regime) ডিফল্ট অপশন হিসেবে গণ্য হবে। অর্থাৎ, আপনি নিজে থেকে ‘পুরানো কর কাঠামো’ বেছে না নিলে স্বয়ংক্রিয়ভাবে নতুন নিয়মে আপনার কর কাটা হবে। নতুন ব্যবস্থায় করের হার কম হলেও বিনিয়োগের ওপর ছাড় পাওয়া যাবে না।
কার জন্য কোন নিয়ম লাভজনক?
যাঁদের বার্ষিক আয় ১০ থেকে ৩০ লক্ষ টাকার মধ্যে এবং যাঁরা গৃহঋণ বা এইচআরএ (HRA) বাবদ মোটা টাকা ছাড় পান, তাঁদের জন্য পুরানো কর কাঠামোই বেশি সুবিধাজনক। অন্যদিকে, যাঁরা জটিল হিসেব ছাড়াই কম হারে কর দিতে চান, তাঁদের জন্য নতুন নিয়মটি সহজ হবে।
আপনার সুবিধামতো সঠিক কর কাঠামো বেছে নিতে এখনই এইচআর (HR) বিভাগের সাথে যোগাযোগ করা জরুরি।

