লেটেস্ট নিউজ

শেয়ার বাজার ধস আর গ্যাসের হাহাকার নিয়ে মোদী সরকারকে ধুয়ে দিলেন কেজরিওয়াল – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে টালমাটাল ভারতের অর্থনীতি। ধসে পড়েছে শেয়ার বাজার আর রান্নার গ্যাসের তীব্র সংকটে স্তব্ধ হয়ে গেছে ব্যবসা-বাণিজ্য। এই চরম অরাজক পরিস্থিতিতে কেন্দ্র সরকারের প্রস্তুতির অভাব নিয়ে করা প্রশ্ন তুললেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

সোমবার এক বিবৃতিতে কেজরিওয়াল বলেন, “সারা বিশ্ব জানত যুদ্ধ আসন্ন, তাও কেন হাত গুটিয়ে বসে ছিল মোদী সরকার?” তাঁর দাবি, সরকারের ব্যর্থতার কারণেই আজ টাকার দাম রেকর্ড তলানিতে ঠেকেছে এবং সাধারণ মানুষ গ্যাস সিলিন্ডারের জন্য রোদে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছে। প্রবাসী শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছেন আর ছোট ব্যবসায়ীরা ঝাঁপ বন্ধ করতে বাধ্য হচ্ছেন। প্রতিটি সংকটের বোঝা কেন বারবার সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন তুলে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন যে এই অর্থনৈতিক বিপর্যয় আসলে প্রশাসনিক অদূরদর্শিতারই ফল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *