লেটেস্ট নিউজ

মোদির ব্রিগেড সভা থেকে ফিরতেই বিহারে গণপিটুনি, বাংলা ভাষায় কথা বলায় জুটল চরম লাঞ্ছনা – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজ ডেস্ক । আলিপুরদুয়ারের কুমারগ্রামের দিনমজুর সোমনাথ বর্মনকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। অভিযোগ, মাত্র ৩০০ টাকার বিনিময়ে বিজেপির ব্রিগেড সমাবেশে যোগ দিতে এসে ফেরার পথে ভুল ট্রেনে বিহারে পৌঁছে যান তিনি। সেখানে বাংলা ভাষায় কথা বলায় তাঁকে নৃশংসভাবে মারধর করা হয় বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস।

বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পরিচয় পাওয়ামাত্রই এই আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে জোড়াফুল শিবির। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে তৃণমূলের দাবি, নিজের সমর্থকদের জীবনেরও কোনো মূল্য নেই গেরুয়া শিবিরের কাছে। রক্তাক্ত অবস্থায় ফিরে আসা সোমনাথের চিকিৎসার দায়িত্ব নিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই ঘটনাকে অস্ত্র করে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কটাক্ষ ছুড়ে দিয়ে বলেন, “সাদা দাড়ি দেখে মানুষ ভুল করে ফেলে, কিন্তু আমরাই শেষ পর্যন্ত পাশে দাঁড়ালাম।” ভোটের মুখে বাঙালির ওপর এই হামলার ঘটনা এখন সরগরম করে তুলেছে রাজনৈতিক ময়দান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *