লেটেস্ট নিউজ

ফাঁড়ির নাগালে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার রেজিনগরে – এবেলা

এবেলা ডেস্কঃ

ভোটের মুখে ফের তপ্ত মুর্শিদাবাদ! রেজিনগরের ছেতিয়ানি ঘোষপাড়ায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে থেকে উদ্ধার হলো দুই ব্যাগ ভর্তি তাজা বোমা। ঢিল ছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি থাকা সত্ত্বেও দুষ্কৃতীরা কীভাবে এই কাণ্ড ঘটাল, তা নিয়ে রীতিমতো আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়েই ঘটনাস্থল ঘিরে ফেলেছে পুলিশ এবং খবর দেওয়া হয়েছে বোম ডিজপোজাল স্কোয়াডকে। এক মাস আগেই এই এলাকায় বোমা বিস্ফোরণে প্রাণহানি ঘটেছিল, যার জেরে বসেছিল পুলিশি পাহারা। কিন্তু সেই নজরদারি এড়িয়ে খোদ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বোমা মেলায় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি ও এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *