নির্বাচন রুখতে কমিশনের ৬ দফা দাওয়াই, বাগুইআটি থানায় হাইভোল্টেজ বৈঠক সিপির – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে বিধাননগর পুলিশ কমিশনারেট বিশেষ তৎপরতা শুরু করেছে। রবিবার বাগুইআটি থানায় পুলিশ কমিশনার মুরলীধর ডিসি (এয়ারপোর্ট) ঐশ্বর্য সাগর এবং অন্যান্য পদস্থ কর্তাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। নির্বাচন কমিশনের দেওয়া ৬ দফা গাইডলাইন কার্যকর করাই ছিল এই আলোচনার মূল লক্ষ্য।
পুলিশ কমিশনার জানান, হিংসা দমন, ভীতি প্রদর্শন রোধ, প্রলোভন বন্ধ, ছাপ্পা ভোট ও বুথ দখল রুখতে পুলিশ কঠোর পদক্ষেপ নিচ্ছে। মূলত ভোটের দিন বুথ জ্যাম এবং সোর্স জ্যামিং আটকাতে অফিসারদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে শনিবারই কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ প্রশাসনের সমন্বয় বাড়াতে পর্যবেক্ষকদের সঙ্গে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
ভোটের আগে জনমনে আস্থা ফেরাতে বাগুইআটির বিভিন্ন স্পর্শকাতর এলাকায় রুট মার্চ ও পরিদর্শন শুরু করেছে পুলিশ। ডিসি ঐশ্বর্য সাগর ও থানার আইসি বাসিন্দাদের সঙ্গে কথা বলে নিরাপত্তার আশ্বাস দিয়েছেন। যেকোনো অপ্রীতিকর ঘটনায় বা আতঙ্কের পরিবেশে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

