রানওয়েতে রক্তারক্তি! যাত্রীবোঝাই বিমানের সঙ্গে দমকলের ট্রাকের ভয়ঙ্কর সংঘাত – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউ ইয়র্কের লা গুয়ারদিয়া বিমানবন্দরে ঘটে গেল এক হাড়হিম করা দুর্ঘটনা। রানওয়েতে ছুটন্ত একটি যাত্রীবোঝাই বিমানের সঙ্গে সজোরে ধাক্কা লাগল দমকলের একটি ট্রাকের। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা বিমানবন্দর চত্বর। এই ভয়াবহ সংঘর্ষে এখনও পর্যন্ত কারও প্রাণহানির খবর না পাওয়া গেলেও অন্তত ১০০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় বাড়ছে উদ্বেগ।
প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রানওয়ে মারাত্মক পিচ্ছিল হয়ে পড়েছিল। চাকা নিয়ন্ত্রণ হারানোতেই এই চরম বিপর্যয় ঘটেছে বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করে প্রশাসন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আপাতত লা গুয়ারদিয়া বিমানবন্দরটি সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। এই রুটের সমস্ত বিমানকে তৎক্ষণাৎ কেনেডি বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

