লেটেস্ট নিউজ

আপনার স্মার্টফোনে কি এবার থেকে বাধ্যতামূলক আধার অ্যাপ? কেন সিঁদুরে মেঘ দেখছে অ্যাপল-স্যামসাং – এবেলা

এবেলা ডেস্কঃ

দেশের প্রতিটি নতুন স্মার্টফোনে আগে থেকেই ‘আধার’ অ্যাপ ইনস্টল রাখার পরিকল্পনা করছে ভারত সরকার। ব্যবহারকারীদের সুবিধার্থে এবং ডিজিটাল পরিষেবা আরও সহজলভ্য করতেই এই ভাবনা। তবে সরকারের এই পদক্ষেপে তীব্র আপত্তি জানিয়েছে অ্যাপল, স্যামসাং এবং গুগলের মতো টেক জায়ান্টরা। তাদের দাবি, প্রি-ইনস্টল অ্যাপ গ্রাহকের গোপনীয়তা এবং তথ্য সুরক্ষায় বড়সড় ঝুঁকি তৈরি করতে পারে। মোবাইল উৎপাদনকারী সংস্থাগুলোর সংগঠন ‘মেইট’ (MAIT) জানিয়েছে, এতে উৎপাদন খরচ বৃদ্ধির পাশাপাশি স্মার্টফোনের বাজারও প্রভাবিত হবে। এর আগে ‘সঞ্চার সাথী’ অ্যাপ নিয়েও একই ধরনের বিতর্ক দানা বেঁধেছিল। আপাতত এটি প্রস্তাব হিসেবে থাকলেও, টেক দুনিয়ার প্রবল বিরোধিতায় সরকার পিছু হটে কি না সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *