লেটেস্ট নিউজ

“গুলির শব্দেই কাঁপবে শহর?”—খড়গপুরের IC-কে দিলীপের বিস্ফোরক হুমকি – এবেলা

এবেলা ডেস্কঃ

নির্বাচনী প্রচারে নেমে খড়গপুরের আইসি-কে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সোমবার খড়গপুর টাউনে প্রচার সেরে এক সভায় বক্তব্য রাখার সময় তিনি মেজাজ হারিয়ে পুলিশকে সরাসরি হুঁশিয়ারি দেন। তাঁর এই আক্রমণাত্মক মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

বিজেপি প্রার্থীর অভিযোগ, স্থানীয় আইসি গেরুয়া শিবিরের কর্মীদের তুলে নিয়ে গিয়ে তৃণমূলের হয়ে কাজ করার জন্য চাপ দিচ্ছেন। এই প্রসঙ্গেই মেজাজ হারিয়ে তিনি বলেন, “গুলি দেখেছ? এমন দেখাব যে আওয়াজে প্যান্ট ভিজে যাবে।” অতীতেও এই কেন্দ্রে মাফিয়া ও দুষ্কৃতীদের বিরুদ্ধে লড়াই করেছেন দাবি করে তিনি জানান, শাসকদলের মদতপুষ্ট কোনো দাদাগিরি তিনি সহ্য করবেন না।

উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর পুরনো কেন্দ্র খড়গপুরে ফিরেই নিজের চেনা ও আগ্রাসী মেজাজে ধরা দিলেন দিলীপ ঘোষ। ২০১৬ সালের জয়ী এই প্রার্থীকে ঘিরে এবারও বাড়তি উত্তেজনা রয়েছে রাজনৈতিক মহলে। তবে পুলিশের বিরুদ্ধে তাঁর এই বিতর্কিত ও কুরুচিকর মন্তব্য ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে, যা ভোটের আবহে স্থানীয় উত্তাপ আরও বাড়িয়ে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *