মাত্র ১০ টাকায় ঘর হবে তেলাপোকা মুক্ত ৯৯ শতাংশ মানুষই জানেন না এই ম্যাজিক টোটকা – এবেলা
এবেলা ডেস্কঃ
রান্নাঘর থেকে বাথরুম সবর্ত্র তেলাপোকার উপদ্রবে অতিষ্ঠ? বাজারচলতি বিষাক্ত স্প্রে বা কেমিক্যাল ব্যবহার না করে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই চিরতরে দূর করুন এই ক্ষতিকর পতঙ্গ। ১০ টাকার এই ঘরোয়া টোটকা ছোট শিশু বা পোষা প্রাণীর জন্যও সম্পূর্ণ নিরাপদ।
উপকরণ
- ১-২টি কলার খোসা
- ১-২ চামচ চিনি
- ১-২ চামচ ডিটারজেন্ট পাউডার বা লিকুইড
- আধা কাপ জল
প্রস্তুত প্রণালী
প্রথমে কলার খোসাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিন। একটি পাত্রে জল, চিনি এবং ডিটারজেন্ট মিশিয়ে তাতে কলার খোসার টুকরোগুলো দিয়ে দিন। মিশ্রণটি খুব ঘন করবেন না।
ব্যবহার বিধি
রান্নাঘরের সিঙ্কের নিচে, ফ্রিজের পেছনে বা বাথরুমের কোণে যেখানে তেলাপোকার আনাগোনা বেশি, সেখানে এই পাত্রটি রেখে দিন। কলার খোসা ও চিনির মিষ্টি গন্ধে তেলাপোকা আকৃষ্ট হবে এবং ডিটারজেন্টের সংস্পর্শে আসামাত্রই তাদের শ্বাসরোধ হয়ে মারা যাবে। সেরা ফল পেতে প্রতি দুদিন অন্তর এই মিশ্রণটি পরিবর্তন করুন। ঘর পরিষ্কার ও শুকনো রাখলে তেলাপোকার বংশবিস্তার পুরোপুরি বন্ধ হবে।

