বাড়িতে কি লাইসেন্সপ্রাপ্ত বন্দুক আছে? নির্বাচন কমিশনের কড়া নির্দেশে বদলে গেল নিয়ম – এবেলা
এবেলা ডেস্কঃ
ভোটের আগে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে রাজ্যের সমস্ত লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৭ মার্চ শুক্রবারের মধ্যে নিকটবর্তী থানায় অস্ত্র জমা দেওয়া বাধ্যতামূলক। কলকাতার ক্ষেত্রে পুলিশ কমিশনার অজয় নন্দা এক দিন আগেই অর্থাৎ ২৬ মার্চের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। জেলাশাসক ও পুলিশ সুপারদের কাছে ইতিম্যেই এই সংক্রান্ত কড়া বার্তা পৌঁছে গিয়েছে। মূলত ভোটের সময় সন্ত্রাস রুখতে এবং সাধারণ ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই প্রশাসনের এই বিশেষ তৎপরতা।

