লেটেস্ট নিউজ

অচেনা নাম্বার থেকে আসা স্প্যাম কলে নাজেহাল? এক ক্লিকেই মুক্তি পাওয়ার ম্যাজিক ট্রিকস জেনে নিন – এবেলা

এবেলা ডেস্কঃ

মোবাইল ব্যবহারকারীদের কাছে বর্তমানে স্প্যাম কল একটি বড় যন্ত্রণার নাম। কাজের মাঝে হুটহাট কো ম্পা নির প্রচারমূলক ফোন বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পাওয়ার সহজ উপায়গুলো দেখে নিন।

ডিএনডি (DND) পরিষেবা চালু করুন

সব টেলিকম কো ম্পা নিই ‘ডু-নট ডিস্টার্ব’ বা ডিএনডি সুবিধা দেয়। মেসেজ পাঠিয়ে বা কো ম্পা নির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি সক্রিয় করলে মার্কেটিং কল আসা অনেকটাই কমে যাবে।

ফোনের ইনবিল্ট ফিল্টার ব্যবহার

স্মার্টফোনে এখন স্প্যাম ফিল্টার ফিচার থাকে। এটি সন্দেহজনক নাম্বার শনাক্ত করে আপনাকে সতর্ক করবে বা সরাসরি ব্লক করে দেবে। ফোনের সেটিংস থেকে এই অপশনটি অন করে রাখুন।

থার্ড-পার্টি অ্যাপের সাহায্য

ফোনে ডিফল্ট অপশন না থাকলে প্লে-স্টোর বা অ্যাপ স্টোর থেকে কলার আইডি শনাক্তকারী অ্যাপ ব্যবহার করতে পারেন। এগুলো স্প্যাম নাম্বার চিনতে ও ব্লক করতে বেশ কার্যকর।

অনলাইন অভিযোগ করার পদ্ধতি

অতিরিক্ত বিরক্তিকর কল আসলে সরাসরি অভিযোগ জানান। এর জন্য ‘সঞ্চার সাথী’ (Sanchar Saathi) পোর্টালে গিয়ে ‘রিপোর্ট সাসপেক্টেড কমিউনিকেশন’ অপশনে প্রয়োজনীয় তথ্য ও স্ক্রিনশট দিয়ে অভিযোগ জমা দিন। এতে সংশ্লিষ্ট নাম্বারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *