পকেটে টান! কলকাতায় ৫ রুটে একলাফে অনেকটা বাড়ল অটো ভাড়া – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এবার সরাসরি সাধারণ মানুষের পকেটে। রান্নার গ্যাসের পর এবার কলকাতায় আকাশছোঁয়া অটো এলপিজি-র দাম। পরিস্থিতি সামাল দিতে বিধাননগর ও পার্শ্ববর্তী অঞ্চলের পাঁচটি গুরুত্বপূর্ণ রুটে সোমবার থেকেই কার্যকর হয়েছে নতুন ভাড়া। গত ৯ দিনে গ্যাসের দাম দুই দফায় মোট ১৩ টাকা বৃদ্ধি পাওয়ায় ভাড়া বাড়ানো ছাড়া আর কোনো পথ নেই বলে দাবি করছেন অটো চালকরা।
নতুন চার্ট অনুযায়ী কোন রুটে কত খরচ বাড়বে দেখে নিন:
- উল্টোডাঙা থেকে সেক্টর ৫: আগের ৩৫ টাকার পরিবর্তে এখন দিতে হবে ৪০ টাকা (৫ টাকা বৃদ্ধি)।
- উল্টোডাঙা থেকে ১২ নম্বর ট্যাঙ্ক: ২৫ টাকার ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ৩০ টাকা (৫ টাকা বৃদ্ধি)।
- ফুলবাগান থেকে গিরিশ পার্ক: ৩ টাকা বেড়ে নতুন ভাড়া হয়েছে ২৩ টাকা।
- মানিকতলা থেকে ফুলবাগান: ১৫ টাকার বদলে এখন গুনতে হবে ১৭ টাকা (২ টাকা বৃদ্ধি)।
- ১৩ নম্বর ট্যাঙ্ক থেকে ফুলবাগান: ১৪ টাকার ভাড়া বেড়ে হয়েছে ১৬ টাকা (২ টাকা বৃদ্ধি)।
মূলত সিএনজি ও এলপিজি-র অগ্নিমূল্যের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধাননগরের বেশিরভাগ রুটেই ২ থেকে ৫ টাকা পর্যন্ত ভাড়া বৃদ্ধি পাওয়ায় অফিসযাত্রী ও নিত্যযাত্রীদের কপালে চিন্তার ভাঁজ।

