প্যাকেটের গায়ে ফলের ছবি আসলে কি চিনি মেশানো জল? সংসদে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন রাঘব চাড্ডা – এবেলা
এবেলা ডেস্কঃ
আপনি কি প্যাকেটের ফলের রস খেয়ে অজান্তেই বিষ পান করছেন? বড় বড় ফুড ব্র্যান্ডের গোপন কারসাজি নিয়ে এবার লোকসভায় গর্জে উঠলেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা। টাটকা ফলের লোভনীয় ছবি দিয়ে ক্রেতাদের বোকা বানিয়ে কো ম্পা নিগুলো আসলে বোতলবন্দি চিনি মেশানো জল বিক্রি করছে বলে দাবি করেছেন তিনি।
সাংসদের অভিযোগ, প্যাকেটের সামনের উজ্জ্বল ছবি দেখে সাধারণ মানুষ বিভ্রান্ত হলেও আসল সত্যিটা লুকিয়ে থাকে পেছনের অতি ক্ষুদ্র হরফে। সেখানে সাফ লেখা থাকে যে ছবিগুলো শুধুমাত্র বিজ্ঞাপনের উদ্দেশ্যে ব্যবহৃত। এই ধরনের বিভ্রান্তিকর বিজ্ঞাপনের ফলেই দেশে শিশুদের মধ্যে ডায়াবেটিস ও লাইফস্টাইল সংক্রান্ত রোগ মহামারী আকার ধারণ করছে। অবিলম্বে এই অসাধু কারবার বন্ধ করে প্যাকেটের আসল সত্য জনসমক্ষে আনার দাবি জানিয়েছেন তিনি।

